ভোটের আগে অফিস পেয়ে ‘উজ্জীবিত’ সিপিআইএম! - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগে অফিস পেয়ে ‘উজ্জীবিত’ সিপিআইএম!

Spread the love

বর্ধমান: আর্থিক সংকটে লিজ দেওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল সিপিএম। পূর্ব বর্ধমানের গুসকরায় মিছিল করে আর্থিক সংকট মেটাতে একসময় লিজ দেওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল সিপিএম শনিবার বিকেলে। পূর্ব বর্ধমানের গুসকরা শহরে মিছিল করে দলের কর্মীরা তাদের লোকাল কমিটির কার্যালয় ‘রবীন সেন ভবন’-এর দখল নেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় অবস্থিত ওই ভবনটি আর্থিক সমস্যার কারণে এক সময় জনৈক ব্যবসায়ীর কাছে লিজ দেওয়া হয়েছিল। তবে লিজের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্যবসায়ী ভবনটির দখল ছাড়তে চাইছিলেন না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে একাধিকবার তাঁকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *