'যখন শেষ যাত্রায় যাব...', কেন এমন কথা বললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য? - Bengali News | Sweta Bhattacharyya and Rubel Das have celebrated their marriage anniversary - 24 Ghanta Bangla News
Home

‘যখন শেষ যাত্রায় যাব…’, কেন এমন কথা বললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য? – Bengali News | Sweta Bhattacharyya and Rubel Das have celebrated their marriage anniversary

Spread the love

এক বছরের বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর অভিনেতা রুবেল দাস। শ্বেতা ফেসবুকে তাঁদের উদযাপনের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ”দেখতে-দেখতে এক বছর পার করে ফেললাম আমরা। এমনভাবেই সারা জীবন কাটাতে চাই তোমার সঙ্গে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাতটাই শক্ত করে ধরে রাখতে চাই। আর জীবনের একটাই ইচ্ছে, যখন শেষ যাত্রায় যাব, যেন সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে আমি একটা দিনের জন্য বঞ্চিত হতে চাই না। অনেক-অনেক ভালোবাসি তোমায়।”

এদিন ফেসবুকের ভিডিয়োতে শ্বেতা-রুবেল জানিয়েছেন, তাঁরা কী-কী উপহার পেয়েছেন। রুবেল ফেসবুকে শ্বেতাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ”শুভ বিবাহ বার্ষিকী আমার বউ, আজ থেকে ঠিক এক বছর আগে এই যাত্রা শুরু হয়েছিল। দেখতে-দেখতে এক বছর, মনে হল এই তো বিয়ে করলাম। কিন্তু সময়ের সাথে সম্পর্কের গভীরতা আরও বাড়লো। আমি কতটা যোগ্য বর জানি না, তবে এইটুকু জানি তোমার ভালবাসাকে সম্মান আর মর্যাদা দেওয়ার যোগ্যতা আমার আছে, এটুকু জানি আমরা একে অপরের পরিপূরক, আমরা আসলে একজন, হতে পারি ভিন্ন দু’টি মানুষ। তবে এই দিনে আমার পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি যা প্রমাণ করে আমরা এক।”

বাংলা ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই শ্বেতা আর রুবেলের প্রেম। এই মুহূর্তে রুবেলকে একটা ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে। শ্বেতা অবশ্য এই মুহূর্তে কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না। আগামী দিনে তাঁদের একসঙ্গে ছোটপর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *