PM Narendra Modi at Singur: জমি আন্দোলনের ভূমিতে আজ প্রধানমন্ত্রী, শিল্প নিয়ে বড় কোন বার্তা? – Bengali News | Prime Minister Narendra Modi today in the land movement area Singur, what is the big message about industry?
হুগলি: আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জমি আন্দোলনের আঁতুরঘরে নজর বঙ্গ রাজ্য রাজনীতির। ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। ক্ষমতায় এলে বিজেপি সিঙ্গুরে টাটাদের ফেরাবে, তেমনই আশ্বাস দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটাই দেখার।
KEY HIGHLIGHTS
- লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুকান্ত মজুমদার : তৃণমূল ভয় দেখাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এই মঞ্চ থেকে পরিস্কার করে বলছি, তৃণমূল যত টাকা বলবে, তার থেকে ৫০ টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব। এটা আমাদের গ্যারান্টি।
- ভাষণ রাখছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর ভাষণের মাঝেই মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উঠে স্লোগান, হয় পুষ্পবৃষ্টি। ঠিক দুপুর ২টো ৪০ মিনিটে সিঙ্গুরে পৌঁছয় প্রধানমন্ত্রীর কপ্টার। তার আগে কলকাতা বিমানবন্দরে সকালে পৌঁছন মোদী। সেখানে কপ্টারে সিঙ্গুরের উদ্দেশে রওনা দেন। এদিন পরপর দুটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।