স্থানীয়দের সন্দেহে ট্রলিব্যাগ খুলতেই উদ্ধার মুণ্ডহীন দেহ! কলকাতার গঙ্গারঘাটে পাকড়াও ২ মহিলা, বাংলার মুখ
মঙ্গলবার কলকাতার বুকে চরম চাঞ্চল্য তৈরি হয় এক মৃতদেহ ঘিরে। ঘটনাস্থল কুমোরটুলি ঘাট। সেখানে দুই মহিলাদের গতিবিধি ও তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা লক্ষ্য করেন মহিলাদের আচরণ। সন্দেহ হতেই ট্রলি ব্যাগ খোলা হয়। আর তা খুলেই চক্ষু চরকগাছ! ট্রলিব্যাগের ভিতর দেখা যায় মুণ্ডহীন দেহ।
কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলিব্যাগে ভরে ওই মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন দুই মহিলা বলে সন্দেহ। আর তা সন্দেহ হতেই স্থানীয়রা পাকড়াও করে ওই মহিলাদের। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসেই গ্রেফতার করে ২ মহিলাকে।
(বিস্তারিত আসছে)