West Bengal News Today Live: আজ সুপ্রিম কোর্টে I-PAC মামলার শুনানি, রাজীব কুমারকে সাসপেনশনের আরও একবার আবেদন ইডি-র – Bengali News | West Bengal News Today Live: west bengal news today live: Supreme Court to hear I PAC case today, ED files another application for suspension of Rajib Kumar
রাজ্যে এখন নতুন উদ্বেগের নাম নিপা। নিপা আক্রান্ত দুই নার্স এখন ভর্তি বারাসতের বেসরকারি হাসপাতালে। তার মধ্যে মহিলা নার্সের অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, আরও ২ জন নিপা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নন্দীগ্রাম আজ থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২। এদিকে, IPAC মামলায় যাতে অতি দ্রুত রাজীব কুমারকে সাসপেন্ড করা হয়, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। পাশাপাশি এদিনই আবারও IPAC মামলার শুনানি। রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে।