Calcutta High Court: IPAC-কাণ্ডে বড় ধাক্কা, TMC-র উচিত মমতার বিরুদ্ধেই মামলা করা: ED-র আইনজীবী - Bengali News | Calcutta High Court dismisses TMC case against ED IPAC Issue - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: IPAC-কাণ্ডে বড় ধাক্কা, TMC-র উচিত মমতার বিরুদ্ধেই মামলা করা: ED-র আইনজীবী – Bengali News | Calcutta High Court dismisses TMC case against ED IPAC Issue

Spread the love

কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে। তৃণমূলের যুক্তি টিকলই কোর্টে। ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক। কোর্টে সওয়াল ইডির।

এ দিন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে। কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশীস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় ছিলেন না। তাহলে যে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কীসের উপর ভিত্তি করে দিলেন? ফলে মিথ্যের উপর দাঁড়িয়ে থেকে কোনও মামলা করা যায় না। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাঁদের সমর্থন করবেন।

এরপরই এই বক্তব্যের উপর ভিত্তি করে বিচারপতি শুভ্রা ঘোষ মামলা খারিজ করে দেন। তবে, ইডির দায়ের করা মামলা মুলতুবি করা হয়েছে হাইকোর্টে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *