CM Mamata Banerjee: 'এভাবেই ডিলিট হচ্ছে জেনুইন ভোটার', SIR ফর্ম ভর্তি গাড়ি আটক হতেই চাঞ্চল্যকর দাবি মমতার - Bengali News | West Bengal CM Mamata Banerjee demand that bjp trying to delete voter name - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ‘এভাবেই ডিলিট হচ্ছে জেনুইন ভোটার’, SIR ফর্ম ভর্তি গাড়ি আটক হতেই চাঞ্চল্যকর দাবি মমতার – Bengali News | West Bengal CM Mamata Banerjee demand that bjp trying to delete voter name

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook

কলকাতা: এসআইআর (SIR)-এর ৭ নম্বর আপত্তি ফর্ম বোঝাই গাড়ি আটক। তারপর সেই গাড়ি তৃণমূল কর্মীরা তুলে দিলেন পুলিশের হাতে। আজ এই নিয়ে মুখ খোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আসল ভোটারদের নাম কাটতেই এই চেষ্টা করা হয়েছে। এরপরই তিনি রাজ্যের পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন যাতে সকলে সতর্ক থাকেন বিষয়টি নিয়ে।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন অভিযোগ করেছেন, মালদহ-বাঁকুড়ার মতো বিভিন্ন জায়গা থেকে এমন গুচ্ছ-গুচ্ছ ফর্ম নিয়ে যাওয়া হয়েছে। ইচ্ছা করে নাম কাটাতে এমন কাজ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মোবাইলে নিজের ছবি দেখান। তিনি বলেন, “গাড়ির ভিতরে নয়-দশ হাজার ফর্ম নিয়ে গেছে। সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম। বিজেপি নেতারা মালদহেও নিজেরা গিয়েছিল। আপনারা জানতেই পারতেন না। ফাইলের পর ফাইল। বস্তায়-বস্তায় কাগজ। এটা মানুষের অধিকার-গণতন্ত্র চুরি। মানুষকে বাঁচতে দিচ্ছে না।” তাঁর আরও সংযোজন, “বিএলও-এসডিও পুলিশকে বলব। আইন মেনে কাজ করুন। ভয়ের প্রয়োজন নেই। আইসিদের বলব অননুমোদিত কাগজপত্র-নথি দেখলে ডায়রেক্ট সিজ় করবেন। তাঁরা অ্যাকশন নেবে।

মমতা এ দিন অভিযোগ করেছেন, ভোটের আগে বিহার-ওড়িশা থেকে লোক ঢোকানো হচ্ছে। তিনি এও বলেন, “বিএলএ১ ও বিএলএ ২ কে বলব, নজর রাখুন। কারণ, এই বস্তা করে কেউ অস্ত্র বা বোম আনছে না, সেটা তো আমাকে নিরাপত্তা দেখতে হবে। আমার রাজ্যে শান্তি রক্ষা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *