বচ্চন পরিবারকে বয়কটের ডাক! হঠাৎ কী ঘটল বলিপাড়ায়? - Bengali News | Paparazzi may boycott jaya bachchan after her remarks against them - 24 Ghanta Bangla News
Home

বচ্চন পরিবারকে বয়কটের ডাক! হঠাৎ কী ঘটল বলিপাড়ায়? – Bengali News | Paparazzi may boycott jaya bachchan after her remarks against them

Spread the love

পাপারাজ্জিদের সঙ্গে বরাবরই অম্লমধুর সম্পর্ক জয়া বচ্চনের। বিমানবন্দরে হোক কিংবা ফিল্মি পার্টি, বিয়ে বাড়ি। ছবি শিকারিরা দুম করে স্পটে পৌঁছে টুকটাক তুলে ফেলেন ছবি। চিৎকার জুড়ে দেন। ছবি শিকারিদের এই ব্য়বহারই একেবারে পছন্দ নয় জয়া বচ্চনের। আর এ ব্যাপারে তাঁর একেবারেই রাখঢাক নেই। ক্য়ামেরার সামনেই স্পষ্ট করেন তাঁর বিরক্তি। সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বিরক্তির কারণও প্রকাশ করেছেন জয়া বচ্চন। জয়ার কথায়,এরা আবার সাংবাদিক নাকি! আমি জানি সাংবাদিক কাকে বলে, আমি এক সাংবাদিকের মেয়ে। এরা তো নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন, আজেবাজে প্রশ্ন। সব অশিক্ষিত। অশ্লীল মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়! তাই আমার সম্পর্কে যে যাই বলুক, আমি এদের পছন্দ করি না।

সূত্রের খবর অনুযায়ী, জয়া বচ্চনের এই কথাতেই অপমানিত বোধ করছেন মুম্বইয়ের পাপারাজ্জিরা। জয়ার নোংরা পোশাক ও অশিক্ষিত মন্তব্যেই রেগে লাল মুম্বইয়ের ছবি শিকারির দল। তাঁরা স্পষ্ট জানান, ছবি শিকারিরা যদি না আসে, তাহলে প্রচার কীভাবে হবে? এমনকী, প্রত্যেক রবিবার অমিতাভ বচ্চন যে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেটাও ভাইরাল হয় পাপারাজ্জিদের হাত ধরেই।

পাপারাজ্জিদের কথায়, জয়ার মতে, আমরা সাংবাদিক নই, সংবাদমাধ্যমের কর্মী নই। কিন্তু আমরা সোশাল মিডিয়াতে রয়েছে। যা কিনা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদের গুরুত্বও খুব একটা কম নয়।

জনপ্রিয় বলিউড ফটোগ্রাফার বরিন্দর চাওলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, যখনই কোনও সেলেব আমাদের ছবি তুলতে বারণ করেন, আমরা সেই কথা শুনে চলি। তবে জয়াজির এমন মন্তব্য অনুচিত। জয়াজির বক্তব্য খুবই অপমানজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *