ATM-এ টাকা তোলার পর দু'বার 'Cancel' বাটনে চাপ দেয় কেন সবাই? কী হয় এতে? - Bengali News | Why do people press Cancel button twice before or After Transaction - 24 Ghanta Bangla News
Home

ATM-এ টাকা তোলার পর দু’বার ‘Cancel’ বাটনে চাপ দেয় কেন সবাই? কী হয় এতে? – Bengali News | Why do people press Cancel button twice before or After Transaction

Spread the love

নয়া দিল্লি: অনলাইন পেমেন্টের যুগে সবকিছুর লেনদেনই ইউপিআই বা অন্য অনলাইন মাধ্যমে হয়ে যায়। তবুও নগদ টাকা দরকার। ইউপিআই-র যুগেও তাই এটিএমে ছুটতেই হয়। টাকা তোলার পর লক্ষ্য করবেন, অনেকেই ক্যানসেল বাটনে বারবার চাপ দেন। কী হয় এতে?

এটিএম থেকে টাকা তোলার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কম-বেশি সব এটিএমেই দেখায় “থ্যাঙ্ক ইউ ফর ব্যাঙ্কিং উইথ আস”। অনেকেই মনে করেন যে এটিএম থেকে টাকা তোলার পর দুইবার যদি ক্যানসে বাটনে চাপ দেওয়া হয়, তাহলে আপনার লেনদেনের যাবতীয় ইতিহাস মুছে যায়। এতে প্রতারকরা আপনার তথ্য চুরি করতে পারবে না এবং টাকা হাতিয়ে নিতে পারবে না।

অনেকের আবার দাবি, এটিএমে নিজের কার্ড ঢোকানোর আগে দুইবার ক্যানসেল বাটনে চাপ দিলে স্ক্যামাররা পিন চুরি করে নিতে পারে না। কেউ যদি এটিএমে স্ক্যানার বা অন্য কোনও কারসাজি করে রাখে, তাহলে তাও ধরা পড়ে যায়। সত্যিই কি তাই?

প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য তুলে ধরেই পিআইবি স্পষ্ট করেছে যে এই তথ্য ভুল। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও নির্দেশিকা দেয়নি। এটিএমে ক্যানসেল বাটনটি থাকে ট্রানজাকশন করার সময় কোনও ভুল করে ফেললে বা টাকা যদি তুলতে না চান, সেটি আটকানোর জন্য। ক্যানসেল বাটনের সঙ্গে পিন চুরি বা হ্যাকিংয়ের কোনও সম্পর্ক নেই। বারবার ক্যানসেল বাটনে চাপ দিলেও, কার্ড স্কিমিং করা আটকানো যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *