ICT Verdict on Sheikh Hasina: মৃত্যুদণ্ড শেখ হাসিনার, ফাঁসির সাজা দিল আদালত - Bengali News | Bangladesh ICT court sentences Ousted PM Sheikh Hasina to death in the Committed Crime against humanity - 24 Ghanta Bangla News
Home

ICT Verdict on Sheikh Hasina: মৃত্যুদণ্ড শেখ হাসিনার, ফাঁসির সাজা দিল আদালত – Bengali News | Bangladesh ICT court sentences Ousted PM Sheikh Hasina to death in the Committed Crime against humanity

Spread the love

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হল।Image Credit: Getty Image

মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা। তাঁকে ফাঁসির সাজা দেওয়া হল। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনজনের বিরুদ্ধেই গণহত্যার অপরাধ প্রমাণিত হয়েছে। তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁকে ফাঁসির সাজা দেওয়া হল। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফাঁসির সাজা দেওয়া হল। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাঁকে ৫ বছরের সাজা দেওয়া হল।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *