Farmers Get Digital IDs: কৃষকদের ‘ডিজিটাল পরিচয়’! কেন্দ্রের প্রকল্পে নাম লেখাল আরও ৩ রাজ্য – Bengali News | Over 74 Million Farmers Get Multipurpose Digital IDs
নয়াদিল্লি: কৃষকরাও পাবেন বিশেষ পরিচয়পত্র। ডিজিটাল পরিচয় হবে তাঁদের। কৃষকদের জন্য বড় পদক্ষেপ তিন রাজ্যের সরকারের। প্রধানমন্ত্রী প্রকল্পে নাম লেখাচ্ছে তাঁরা। শুরু হয়ে গিয়েছে ডিজিটাল পরিচয়পত্র তৈরির কাজ। এই তিন রাজ্য কোনটি? পঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ নীধি প্রকল্পের আওতায় মোট ১৬টি রাজ্য কৃষকদের জন্য ডিজিটাল পরিচয় পত্র রয়েছে।
একটি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৬টি রাজ্য়ের সাড়ে সাত কোটি এই ডিজিটাল পরিচয়পত্র পেয়েছেন। আগামীদিনে পেতে চলেছে আরও আড়াই কোটি কৃষক। প্রত্যেকের হাতেই থাকবে ডিজিটাল পরিচয়পত্র।
কিন্তু এতে লাভটাই বা কী? কৃষকদের জীবনে কি কোনও পরিবর্তন ঘটবে? নয়াদিল্লি সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্কে ঢুকবে। মাঝে থাকবে না কোনও মধ্যস্থতাকারী। এছাড়াও, কিষাণ ক্রেডিট কার্ড ও শস্য বিমায় মিলবে সুবিধা। এক কথায় দেশের কৃষকদের জন্য তৈরি সমস্ত প্রকল্পের ভুক্তভোগী হতে এই কার্ডের প্রয়োজন।
কোন রাজ্য কত কার্ড বিলি?
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উত্তর প্রদেশে দেড় কোটি কৃষকের কাছে এই ডিজিটাল পরিচয়পত্র রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে ১ কোটির কাছাকাছি। মধ্য প্রদেশে ৯০ লক্ষ কৃষকের কাছে রয়েছে ডিজিটাল পরিচয়পত্র। এবার এই রাজ্যের তালিকায় নাম যোগ করতে চাইছে পঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। এদিন এক আধিকারিক বলেন, ‘ঋণ-শস্য বিমার মতো নানা সুবিধা প্রদানের ক্ষেত্রে এই ডিজিটাল পরিচয়পত্রের ভূমিকা অপরিহার্য। এই কার্ডের মাধ্যমে কৃষককে চিহ্নিতকরণ ও ঋণ প্রদানের কাজ আরও দ্রুত হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে কৃষকদের রেজিস্ট্রেশনের থেকে আইনি সহায়তা প্রদানের কাজে মোট ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও শস্য়র সমীক্ষার কাজে বরাদ্দ হয়েছে ২ হাজার কোটি টাকা। আর এই সমগ্র কাজের জন্য তৈরি হয়েছে ডেটাবেস। যেখানে রয়েছে গ্রামের নাম, কী শস্য় চাষ হয়, এরকম একাধিক তথ্য।