ঠাকুরঘরের এই একটি উপাদান দিয়ে তাড়ান নাছোড়বান্দা খুশকি, পরখ করে দেখুন - Bengali News | Dandruff Woes? Easy 4 Ways To Use Camphor To Get Rid Of Them - 24 Ghanta Bangla News
Home

ঠাকুরঘরের এই একটি উপাদান দিয়ে তাড়ান নাছোড়বান্দা খুশকি, পরখ করে দেখুন – Bengali News | Dandruff Woes? Easy 4 Ways To Use Camphor To Get Rid Of Them

Spread the love

শীত বিদায়ের পথে। কিন্তু নাছোড়বান্দা খুশকি কমার নাম নেই। অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু মেখে-মেখে চুল রুক্ষ হয়ে গিয়েছে। কিন্তু মাথাভর্তি খুশকি কমেনি। খুশকি শুধু যে চুলকে নষ্ট করে, তা নয়। স্ক্যাল্পে চুলকানি এবং মুখে ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে। সবচেয়ে বড় সমস্যা হল, একবার বাসা বাঁধলে খুশকি সহজে যেতে চায় না। খুশকি দূর করতে বেশিরভাগ মানুষ অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। খুব কম মানুষই জানেন কর্পূরের উপকারিতা। কর্পূর খুশকি দূর করতে সহায়ক। কী ভাবে এই উপাদান ব্যবহার করবেন দেখে নিন।

কর্পূর ও নারকেল তেল: এই দুই উপাদানই খুশকি দূর করতে সহায়ক। নারকেল তেল স্ক্যাল্প ও চুলকে ময়েশ্চারাইজ করে। অন্যদিকে, কর্পূরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। কম আঁচে রেখে নারকেল তেল গরম করুন। এতে ১ চামচ কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা বসুন। এরপর শ্যাম্পু করে নিন।

কর্পূর ও নিম: নিমের মধ্যে ওষুধি গুণ রয়েছে। তাছাড়া ত্বকের সংক্রমণ দূর করতে নিমের জুড়ি মেলা ভার। নিম পাতা বেটে নিন। এতে কর্পূরের গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু‌ করে নিন। এতে স্ক্যাল্পের চুলকানিও কমবে।

এই খবরটিও পড়ুন

কর্পূর ও অলিভ অয়েল: চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে অলিভ অয়েলের কাছে। অলিভ অয়েলের সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

কর্পূর, দই ও রিঠা: প্রাচীনকাল থেকে চুলের যত্নে রিঠা ব্যবহার হয়ে আসছে। এটি চুলের সমস্যা দূর করতে সহায়ক। অন্যদিকে, টক দই চুলকে ময়েশ্চারাইজ করে। টক দইয়ের সঙ্গে রিঠার পেস্ট ও কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *