State Bank of India: ১০ হাজার কোটি টাকার মাইলফলক, নজির গড়ল SBI! ফায়দা হতে পারে সাধারণেরও - Bengali News | SBI Joins 100 Billion Market Cap Club as Its Business Crosses 100 Trillion Mark - 24 Ghanta Bangla News
Home

State Bank of India: ১০ হাজার কোটি টাকার মাইলফলক, নজির গড়ল SBI! ফায়দা হতে পারে সাধারণেরও – Bengali News | SBI Joins 100 Billion Market Cap Club as Its Business Crosses 100 Trillion Mark

Spread the love

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit: Getty Image

নয়াদিল্লি: নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল দেশের অন্য়তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে এই নতুন রেকর্ড কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে গড়েনি তাঁরা। গড়েছে অন্যতম ঋণদাতা সংস্থা হিসাবে। ১০০ বিলিয়ন বাজার মূলধন তৈরি করে ফেলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই খবর জনসম্মুখে এনেছে সংস্থার কর্তৃপক্ষ। কিন্তু এই বাজার মূলধন তৈরির লাভ কী? এর অর্থটাই বা কী? সাধারণের সঙ্গে কি কোনও যোগ রয়েছে?

খুব সহজ ভাষায় বলতে গেলে, সাধারণের কাছে একটি সংস্থার কদরকেই অর্থনৈতিক পরিভাষায় বর্ণনা করে মার্কেট ক্যাপিটালাইজ়েশন বা বাজার মূলধন। একটি সংস্থার বাজারে বাজারে কতটা বিস্তার তা নির্ধারণ করে এই বাজার মূলধন। যা আবার সরাসরি প্রভাব ফেলে শেয়ারের দরেও। এবার পরে রইল ১০০ বিলিয়ন। অর্থাৎ ১০ হাজার কোটি টাকার বাজার মূলধন তৈরি করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এববিআই। তাতে তাঁরা জানিয়েছিল, প্রতিষ্ঠার দিন থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনও অবধি মোট ১ লক্ষ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে স্টেট ব্যাঙ্ক। এবার এক মাসের ব্যবধানেই আরও একটি সুখবর দিল তাঁরা। এদিন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি বলেন, ‘এই পরিসংখ্যান ও উন্নতি খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা না হলে বিনিয়োগও আসবে না। আর যাঁরা আমাদের সংস্থায় কারি কারি টাকা ঠালছেন, তাঁদের বিনিয়োগেরও কোনও অর্থ থাকবে না।’

উল্লেখ্য সেপ্টেম্বর মাসেই নিজেদের দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক। সংস্থা প্রদত্ত পরিসংখ্য়ান অনুযায়ী, গত এক বছরে অনেকটাই আয় বেড়েছে তাঁদের। এসবিআই জানিয়েছে, গতবছরের তুলনায় এই বছর তাঁদের নেট ইনকাম বা মূল আয় বেড়েছে ৩ শতাংশ। মুনাফা বেড়েছে ১০ শতাংশ। শেষ তিন মাসেই ২০ হাজার ১৬০ কোটি টাকা আয় হয়েছে স্টেট ব্যাঙ্কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *