Humayun Kabir: 'সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব',আত্মবিশ্বাসী হুমায়ুন - Bengali News | TMC MLA humayun Kabir comment that he will win from debra Paschim medinipur - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব’,আত্মবিশ্বাসী হুমায়ুন – Bengali News | TMC MLA humayun Kabir comment that he will win from debra Paschim medinipur

Spread the love

ডেবরা: ছাব্বিশের নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। SIR ইস্যুতে আপাতত তপ্ত রয়েছে বাংলার রাজ্য-রাজনীতি। এই আবাহের মধ্যেই এবার মুখ খুললেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি যে আবারও বিধায়ক হবেন দৃঢ় কণ্ঠে বিষয়টি জানিয়ে দিলেন।

আজ অর্থাৎ রবিবার তিনি প্রথমে বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তাঁর ডাকে সাড়া দিয়ে তৃণমূল যোগদান করি। ২০২১ সালে ৩১ জানুয়ারি আমি চাকরি থেকে ইস্তফা দিই। তারপর যোগদান করি। তারপর জিতি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কোথায় রাখবেন, ডেবরা থেকেই লড়ব নাকি অন্য কোথাও নিয়ে যাবেন সেটা তাঁর সিদ্ধান্ত কারণ তিনিই সব। তিনি যেভাবে বলবেন সেই ভাবে করব।”

তবে তিনি যে আসন্ন ভোটে টিকিট পাচ্ছেন সে কথা এক প্রকার প্রায় নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তাঁকে ডেবরা থেকেই লড়ার নির্দেশ দেবেন নাকি অন্য কোথাও থেকে তা বলেননি। প্রাক্তন এই আইপিএস বলেন, “২০২৬ সালে যে নির্বাচন হবে। আপনি জেনে রাখুন নিশ্চিতভাবে আমি লড়ব। এবং সেই বিধানসভাতেও আমি থাকব বলেই আমি নিশ্চিত।মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার ভরসা রয়েছে। তিনি যেখানে বলবেন আমি সেখান থেকে লড়ব। সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব।”

একই সঙ্গে হুমায়ুন জানিয়েছেন, এই পাঁচ বছরে তিনি কী কী কাজ করেছেন। সেই সব কিছুই তিনি পুস্তিকায় প্রকাশ করবেন। বিধায়ক বলেন, “এখানে এসেছি মানুষের কাজের জন্য়। আমি পাঁচ বছরে কী উন্নয়ন করতে পেরেছি সেটা মানুষ বলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *