Migrant Workers: মধ্যরাতে হঠাৎ এল ফোন, ভিনরাজ্যে সাত পরিযায়ী শ্রমিকের এ কী অবস্থা! - Bengali News | 7 migrant workers from Murshidabad get burned in Karnataka - 24 Ghanta Bangla News
Home

Migrant Workers: মধ্যরাতে হঠাৎ এল ফোন, ভিনরাজ্যে সাত পরিযায়ী শ্রমিকের এ কী অবস্থা! – Bengali News | 7 migrant workers from Murshidabad get burned in Karnataka

Spread the love

শ্রমিকের পরিবারে উৎকন্ঠাImage Credit: TV9 Bangla

বেঙ্গালুরু: কর্নাটকে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়লেন সাত পরিযায়ী শ্রমিক। মধ্যরাতে আচমকা আগুন। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর তাতেই অগ্নিদগ্ধ হন ওই শ্রমিকেরা।

সোমবার রাত দু’টো নাগাদ এক শ্রমিকের বাড়িতে ফোন আসে। ততক্ষণে অগ্নিকাণ্ডের ঘটন ঘটে গিয়েছে। খবর শোনার পর থেকেই দিশেহারা হয়ে পড়ে পরিবারের সদস্যরা। পরে জানা যায়, পুলিশ অ্যাম্বুল্যান্স পাঠিয়ে ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আহতরা মুর্শিদাবাদের বহরমপুর ও হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে জিয়াবুর শেখ, হাসান শেখ, মিনারুল শেখ বহরমপুরের পাঁচ পিততলা এলাকার বাসিন্দা, বনপাড়া ও নাগরাজল এলাকার বাসিন্দা তাজিবুর শেখ হাফিজুল শেখ ও নুরুজ্জামাল শেখ। হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহিদ আলি।

এক শ্রমিকের স্ত্রী জানিয়েছেন, চার মাস আগে কাজের জন্য গিয়েছিলেন ওই শ্রমিকেরা। বেঙ্গালুরুতে একটি ঘরেই থাকতেন তাঁরা। সোমবার রাতে খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এলাকার বাসিন্দা যে ব্যক্তি তাঁদের কাজে নিয়ে গিয়েছিলেন, তাঁর বাড়িতে ছুটে যান এক শ্রমিকের স্ত্রী। তিনি জানান, স্বামীকে না পেয়ে ওই বাড়িতে ছুটে যান তিনি। পরে জানতে পারেন চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে কোনও কথা হয়নি স্বামীর সঙ্গে। জানা যাচ্ছে, গ্যাল লিক হয়ে গিয়েছিল, আর সেই ঘরে রাতে কোনও ক্রমে লাইটার জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে। তাতেই পুড়ে যান ওই সাতজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *