Indian Railways, Rail Coach: যেন ট্রেনের Aadhaar Number, এই নম্বরই কামরার আসল পরিচয়! – Bengali News | Indian Railways, Rail Coach: Like the Aadhaar number of a train, this number is the real identity of the coach!
যখনই ট্রেনে উঠবেন দেখবেন ট্রেনের কামরায় একটা পাঁচ ডিজিটের নম্বর থাকে। এর সঙ্গে কিছু ক্ষেত্রে থাকে একটি অ্যালফাবেটও। কিন্তু আপনার মনে কি কখনও প্রশ্ন এসেছে এই নম্বর আসলে কী? আসলে এই নম্বরটি ট্রেনের কোচের আধার নম্বরের মতো। এই নম্বর দেখে বোঝা যায় তা কবে তৈরি, কোন শ্রেণির কোচ।
কীভাবে চিনবেন আপনার বগি?
কোনও কোচের পাঁচ সংখ্যার নম্বরটি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম দু’টি সংখ্যা প্রস্তুত হওয়ার বছরকে বোঝায়। যেমন, একটি কোচের নম্বর যদি হয় ০৪৫২৪ হয় তবে ওই কোচটি তৈরি হয়েছে ২০০৪ সালে। তেমনই ‘৮৪’ মানে ১৯৮৪ সালের তৈরি।
শেষ তিন সংখ্যা আসলে বগির শ্রেণিকে বোঝায়।
এ ছাড়াও অনেক ক্ষেত্রে বগির নম্বরের আগে একটি অ্যালফাবেট থাকে। বগির নম্বরের আগে ‘L’ থাকলে সেটি নতুন প্রযুক্তির LHB কোচ। ইদানিং বেশিরভাগ ট্রেনেই LHB কোচ লাগানো হয়েছে। আর পুরানো ডিজাইনের ICF কোচগুলিতে সাধারণত ‘W’ দেখা যায়। যদিও ভারতীয় রেল ২০১৮ সাল থেকে ৬-সংখ্যার নতুন পদ্ধতি শুরু করেছে। তবে এখনও পুরোনো ৫ সংখ্যার বগিগুলিই সবচেয়ে বেশি দেখা যায়। তাই পরের ট্রেন যাত্রার সময় বগির নম্বর দেখে আপনিও জেনে নিতে পারেন ওই বগির বয়স কত। আর তার আসল পরিচয়ই বা কী!