ICC CWC 2025, IND VS PAK Live Score: বৃষ্টির ভ্রুকুটি, ভারত-পাকিস্তান ম্যাচের সমস্ত আপডেট এই লিঙ্কে – Bengali News | ICC Women’s ODI World Cup 2025 IND VS PAK Live Score today match scorecard India vs Pakistan Match 6 In Bengali
LIVE Cricket Score & Updates
-
05 Oct 2025 02:05 PM (IST)
IND VS PAK Live Score: গুড নিউজ!
সুপার সান ডে। কলম্বোয় মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। টানা চার রবিবার বাইশগজে ভারত-পাক। যদিও বৃষ্টির ভ্রুকুটি প্রবল। এখনও অবধি কলম্বোয় স্বস্তির পরিবেশ। তবে মেঘ কিন্তু আশঙ্কায় রাখছেই। ম্যাচের সমস্ত আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
মেয়েদের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান। গত তিন রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফর্ম্যাটের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম বার এশিয়া কাপ ট্রফি জিতেছে ভারত। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) পর এ বার পালা হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন টিমের। জয় দিয়ে বিশ্বকাপ (ICC Women’s ODI World Cup 2025) অভিযান শুরু করেছে ভারত (Team India)। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়েছেন হরমনপ্রীতরা। অন্য দিকে, বাংলাদেশের কাছে লজ্জার হারে বিশ্বকাপ শুরু হয়েছে পাকিস্তানের (Pakistan Cricket Team)। আজ কলম্বোয় ভারত-পাক মেগা ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি। ওয়ান ডে ফর্ম্যাটে এখনও অবধি ১১ বারের সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রেখেছে ভারত। ক্রিকেট প্রেমীরা মুখিয়ে বিশ্বকাপের ম্যাচের জন্য। মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।
Published On – Oct 05,2025 1:30 PM