Medinipur:  কনকাঞ্জলির সময়েই মন্ডপে ঢুকে পড়ে লেডি গ্যাং, আর তারপরই যা ঘটল... - Bengali News | Medinipur Allegations against female gang for entering pavilion and stealing gold necklaces - 24 Ghanta Bangla News
Home

Medinipur:  কনকাঞ্জলির সময়েই মন্ডপে ঢুকে পড়ে লেডি গ্যাং, আর তারপরই যা ঘটল… – Bengali News | Medinipur Allegations against female gang for entering pavilion and stealing gold necklaces

Spread the love

পুলিশের জালে লেডি গ্যাংImage Credit: TV9 Bangla

মেদিনীপুর:  কনকাঞ্জলির সময়েই মন্ডপে ঢুকে পড়ে লেডি গ্যাং! দেবীবরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল গ্যাং এর এক সদস্য। এরপরই মন্ডপ জুড়ে শোরগোল। পুজো কমিটির হাতে পাকড়াও দলের ৮ সদস্যই। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁদের।

শনিবারই নিরঞ্জন করা হবে মেদিনীপুর শহরের ছোট বাজার দেবী প্রতিমা। বেলা এগারোটা থেকেই শুরু হয় কনকাঞ্জলি। হঠাৎ এই মন্ডপে দেখা মেলে একাধিক অপরিচিত মহিলা মুখের। সন্দেহ দানা বাঁধে এলাকার মহিলাদের। নজর রাখা শুরু হয় তাঁদের ওপর। পূজা কমিটির অভিযোগ, কনকাঞ্জলি চলার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলেরই এক সদস্য ।

এরপরই দলের প্রত্যেক সদস্যকে আটক করে পূজা কমিটির সদস্যরা। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাঁদের বাড়ি সাঁতরাগাছি এলাকায়। এরপর তাঁদের বক্তব্যে সামঞ্জস্য না পেয়ে তাঁদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কী কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ছোটবাজার এলাকায়।

এক মহিলা বলেন, “ওদের হাবভাব দেখেই কেমন যেন সন্দেহ ঠেকছিল। তারপর হঠাৎ প্যান্ডেলের মধ্যে চিৎকার চেঁচামেচি। তারপর শুনি একজনের সোনার গয়না হারিয়ে গিয়েছে। এরকম ঘটনা যে ঘটতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। পুলিশকে ডাকা হয়। পরে ওদের ধরে নিয়ে যায়। তবে এই ঘটনায় সত্যিই নিরপত্তাহনীতায় ভুগছি।”

এদিকে,  পুরশুড়ার ডিহিবাতপুর এলাকার একটি পুজো মন্ডপে স্থানীয় এক গৃহবধূর গলায় পরে থাকা একটি সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। তাতে আবার পুলিশের হাতে ধরা পড়েন ওই এলাকারই তৃণমূল বুথ সভাপতির ছেলে। এই ঘটনাতেও স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়। চড়ে রাজনৈতিক বিতর্কও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *