Durga Puja 2025: দুর্গা প্রতিমা নিরঞ্জনে গিয়ে শেষ একাধিক প্রাণ - Bengali News | Many person drawn in ganga river when they are doing Immersion durga idol - 24 Ghanta Bangla News
Home

Durga Puja 2025: দুর্গা প্রতিমা নিরঞ্জনে গিয়ে শেষ একাধিক প্রাণ – Bengali News | Many person drawn in ganga river when they are doing Immersion durga idol

Spread the love

হুগলিতে নিরঞ্জনে গিয়ে তলিয়ে গেলেন যুবকImage Credit: Tv9 Bangla

হুগলি ও হাওড়া: প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গার ঘাটে তলিয়ে গেলেন একাধিক ব্যক্তি। কখনও হুগলির গঙ্গার ঘাটে কখনও আবার হাওড়াতে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে, ভদ্রেশ্বর শ্রীমাণী গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই যুবক। তাঁদের খোঁজে তল্লাশি।

জানা গিয়েছে,মানকুন্ডু শান্তি নগরের মুক্তি সংঘের পুজোর প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন সদস্যরা। শুক্রবার বিকালে শ্রীমানী ঘাটে চলছিল নিরঞ্জন। তখন গঙ্গায় জোয়ার ছিল। সেই সময় নিরঞ্জনে যেতেই তলিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, নিখোঁজদের নাম অরূপ রায়(৩৬) ও অঙ্কুশ দাস(২৮)। ভদ্রেশ্বর থানার পুলিশ জানিয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

অপরদিকে,প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে হাওড়া গ্রামীণের এক কিশোরের। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় জয়পুর থানা এলাকায় ঝিকিরায়। পুলিশ জানায় মৃত কিশোরের নাম শুভদীপ সাঁতরা (১০)। বাড়ি ঝিকিরা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ঠাকুর বিসর্জন করতে গিয়েছিল ওই কিশোর। ঠাকুর জলে ফেলার পর ওই কিশোর তলিয়ে যায়। পরে ওই কিশোরকে না দেখতে পেয়ে জলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে বাসিন্দারা। তারপর তাঁকে উদ্ধার করে জয়পুর বিবিধর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তবে শুধু এই ঘটনা নয়, এর পাশাপাশি বর্ধমানের জামালপুর থেকেও উঠে এসেছে মর্মান্তিক ঘটনায়। জানা গিয়েছে, দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে থাকা মাইক খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মাইকম্যানের। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃতের নাম অচিন্ত্য পাল (৫০)। তাঁর বাড়িও এই জামালপুরেই। মায়ের মৃত্যুর ঠিক তিনদিনের মাথায় মৃত্যু হল অচিন্তর বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরপর মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *