IND vs ENG: সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর – Bengali News | Yashasvi Jaiswal hits career 3rd Test century during India vs England 3rd Test Day 3
সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীরImage Credit source: AFP
কলকাতা: রাজকোটে এ বার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) রাজ। জেমস অ্যান্ডারসনকে শর্টআর্ম পুল মেরে আগ্রাসী মোডে ঢুকে গিয়েছিলেন। তার পর আর থামানো যায়নি। সিরিজে এই নিয়ে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদে অল্পের জন্য মিস করেছিলেন শতরান। বিশাখাপত্তনমে আক্ষেপ মিটিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে। এ বার রাজকোটে সেঞ্চুরি করে গেলেন বাঁ হাতি ওপেনার। বছর ২২ এর যশস্বী যে বিধ্বংসী মেজাজে ব্যাট চালাচ্ছেন তাঁকে বীরেন্দ্র সেওয়াগের দ্বিতীয় সংস্করণ বলছে ক্রিকেট মহল।
রাজকোট টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর ৩১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে তৃতীয় দিন ৯৫ রান স্কোরবোর্ডে জুড়ে ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর ভারতের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১১.৩ ওভারে জো রুটে তুলে নেন রোহিত শর্মার উইকেট। ১৯ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন।