Nandigram: নন্দীগ্রামে টিনের চালের এক কামরার ঘরে ভয়ঙ্কর ডাকাতি! কী লুঠ দুষ্কৃতীদের? – Bengali News | Nandigram Allegations of miscreants entering a house in Nandigram and attacking it and looting gold jewelry
নন্দীগ্রামে ভয়ঙ্কর ডাকাতিImage Credit: TV9 Bangla
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলা ও সোনার গয়না লুঠপাট করার অভিযোগ। আক্রান্ত বৃদ্ধ ও বৃদ্ধাকেকে ভর্তি করা হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।সমগ্ৰ ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রাম ১ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক দুঃসাহসিক ছিনতাইয়ের অভিযোগ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনাচূড়া পঞ্চায়েত এলাকার সাউথখালি চর গ্রাম যা জেলিংহাম প্রজেক্টের কাছে অবস্থিত। সেই গ্রামেই এক বৃদ্ধ ও বৃদ্ধার উপর হামলা করে প্রাণে মারার চেষ্টা ও সোনার গয়না ছিনতাই করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাত ২তো নাগাদ এই গ্রামের দোকানের পেছনে বাড়িতে ছিলেন চারজন দুষ্কৃতী আচমকাই হামলা চালায় বলে অভিযোগ।
প্রথমে বৃদ্ধ ও বৃদ্ধাকে মারধর করা হয়, তাঁরা প্রতিরোধ করলে ধারাল অস্ত্র দিয়েও হামলা করা হয় বলে অভিযোগ। তাতেই গুরুতর জখম হন দুজনে। পরে শরীরে থাকা গয়নাও খুলে নেওয়া হয়। বাড়ির আলমারি, শোকেস খুলে সমস্ত গয়না লুঠ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের মধ্যে একজন স্থানীয় বলেই অনুমান আক্রান্ত বৃদ্ধ-সহ পরিবারের। সমস্ত ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ দেরিতে আসার অভিযোগ পরিবারের। আক্রান্ত ননীগোপাল দাস-সহ স্ত্রী, দুজনকেই এই মুহূর্তে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দীগ্রাম থানার পুলিশ সমগ্ৰ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।