Malda: আবারও মালদহ, সাক্ষী মেটাতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে 'গুলি' - Bengali News | Malda: Malda again, Trinamool worker shot at to kill witness - 24 Ghanta Bangla News
Home

Malda: আবারও মালদহ, সাক্ষী মেটাতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ‘গুলি’ – Bengali News | Malda: Malda again, Trinamool worker shot at to kill witness

Spread the love

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীImage Credit: TV9 Bangla

মালদহ: আবারও শুটআউট মালদহে। তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবারে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা। মালদহের ই-বাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় একটা পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিকুল মোমিন। বয়স ৩৩। বাড়ি কানাইপুর।

উল্লেখ্য, ১০ জুলাই ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে এনে ঘর বন্ধ করে গুলি করে এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দলেরই কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা তৃণমূল নেতা মাইনুল শেখকে। অভিযোগ ছিল মাইনুলের ছেলে শাহিদ শেখের বিরুদ্ধেও। বর্তমানে তিনি পলাতক।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ, তৃণমূল নেতাকে খুনের মূল সাক্ষী ছিলেন আতিমুল মোমিন। তাঁর বয়ান অনুযায়ী, তাঁর সামনেই আবুল কালাম আজাদকে খুন করেছিলেন মাইনুল শেখ। তাই সাক্ষী মেটাতে মাইনুলের ছেলে শহিদ শেখ-সহ বেশ কয়েকজন আতিকুল মোমিনকে গুলি করে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, রবিবার রাতে আতিকুল মোমিন বানিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় মোটরবাইকে ধৃত তৃণমূল নেতার ছেলে শাহিদ শেখ-সহ দুজন গিয়ে তাঁকে গুলি করেন বলে অভিযোগ। তাঁর পিঠের পাঁজরে গুলি লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ এবং আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর স্ত্রী লাকি বিবি বলেন, “ওই প্রধান সাক্ষী ছিল। ওকে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যই গুলি করা হয়েছে। মইনুরের ছেলেরাই মেরেছে। আমি ওদের ফাঁসি চাই। আজ ওর যদি কিছু হয়ে যেত, তাহলে আমার দুটো বাচ্চা ভেসে যেত। এর দায় কে নিত?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *