প্রশ্ন উঠছে হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে
কুলতলি গ্রামীণ হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনেরা। অভিযোগ, হাসপাতালের বেডের নীচে সবসময় ঘুরে বেড়াচ্ছে কুকুর ও বিড়াল। এমনকী হাসপাতাল চত্বরে আলোর অভাব এবং যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকারও অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, বাথরুমগুলির অবস্থাও অত্যন্ত খারাপ এবং বেহাল। সেই কারণে অত্যন্ত ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজন-সহ স্থানীয় বাসিন্দারা।