কেঁপে উঠল উত্তরবঙ্গ, টের পেল কলকাতাও – Bengali News | Earthquake Jolts North Bengal, Tremors Felt Across Region Including Kolkata
কলকাতা: রবিবার বিকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। হঠাৎ করেই বাড়ির ফ্য়ান-লাইট দুলতে দেখলেন উত্তরবঙ্গবাসী। প্রভাব পড়ল কলকাতাতেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অসমের তলে তৈরি হয়েছে এই কম্পন। সম্ভবত, গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়ঝুলি এলাকাই এই ভূমিকম্পের এপিসেন্টার। রিখটার স্কেলে যার মাত্রা ৫.৯।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।