TMC: দলেরই নেতাকে কেন নোংরা গালাগালি? তৃণমূল বিধায়ককে কারণ দর্শাতে বলল TMC - Bengali News | TMC showcause TMC MLA for abusing one person - 24 Ghanta Bangla News
Home

TMC: দলেরই নেতাকে কেন নোংরা গালাগালি? তৃণমূল বিধায়ককে কারণ দর্শাতে বলল TMC – Bengali News | TMC showcause TMC MLA for abusing one person

Spread the love

অভিযুক্ত তৃণমূল নেতাImage Credit: Sajal ghosh fb

কলকাতা: মুর্শিদাবাদের জঙ্গীপুরের তৃণমূল জেলা সভাপতি খলিলুর রহমানকে বেনজির আক্রমণ। শুধু আক্রমণ বলা ভুল, অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার বিধায়ককে শোকজ করল দল।

সংশ্লিষ্ট চিঠিতে লেখা আছে, বিধায়কের কুরুচিকর মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি আঘাত পেয়েছে। এই আচরণ দল অনুমোদন করেন না। কেন এই আচরণ করা হল তার কারণ তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের অশ্রাব্য ভাষা ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভাষা আন্দোলনের মধ্যেই কীভাবে একজন তৃণমূল নেতা এই ধরনের মন্তব্য করেন সেই নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। সজলের এই ভিডিয়ো ভাইরাল হয়। আর তারপরই নড়েচড়ে বসে দল। শোকজ করা হয় কানাইকে।

বস্তুত, বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। কেন বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই সোচ্চার হয়েছে রাজ্যের শাসকদল। বাংলা ভাষা আন্দোলনও করছে তারা। এই পরিস্থিতির মধ্যেই খোদ তৃণমূল বিধায়কের এমন উক্তি নিতান্তই তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *