Kolkata: STF কর্তাকে ‘ঘুষি’, রাজারহাট থেকে গ্রেফতার যুবক – Bengali News | Kolkata stf Youth arrested from Rajarhat for ‘punching’ STF officer
কলকাতা: বাড়ির সামনে বাইক রাখা নিয়ে বচসা। প্রতিবাদ করায় আক্রান্ত বেঙ্গল এসটিএফ-এর ওসিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ।
এসটিএফ-এর ওসিকে মারধরের অভিযোগে গ্রেফতার যুবক। মঙ্গলবার রাতে রাজারহাট থানার পুলিশ রাজারহাট বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃত জয়রাম সরকারকে বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজারহাট বাজারে অভিযুক্ত যুবক ওই অফিসারের বাড়ির সামনে বাইকটি দাঁড় করায়। ব্যস্ততম রাস্তায় কর্তব্যরত অফিসার রাস্তার উপর থেকে বাইকটি সরাতে বলেন। আর তাতেই ঝামেলার সূত্রপাত। কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। অভিযোগ, ঝগড়ার মাঝেই গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই যুবক। এমনকি আচমকাই কিল ঘুষি মারতেও থাকেন বলে অভিযোগ।
রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজ ধৃত অভিযুক্ত যুবককে বারাসত আদালতে পেশ করা হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)