Kane Williamson: ফ্যান্টাস্টিক কেন উইলিয়ামসন, টেস্টে দ্রুততম ৩২ সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড – Bengali News | Kane Williamson becomes fastest batter to hit 32 Test hundreds, equals record for most fourth innings centuries and New Zealand beats South Africa by 7 wickets in 2nd test
Kane Williamson: ফ্যান্টাস্টিক কেন উইলিয়ামসন, টেস্টে দ্রুততম ৩২ সেঞ্চুরিতে বিশ্বরেকর্ডImage Credit source: AFP
কলকাতা: কেন উইলিয়ামসনকে (Kane Williamson) থামানো যাচ্ছে না। তাঁর ব্যাটে হু হু করে এসেই চলেছে একের পর এক শতরান। হ্যামিল্টনে এ বার টেস্ট কেরিয়ারের ৩২তম শতরান করলেন কিউয়ি প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে এই প্রথম বার কোনও টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড (New Zealand)। ৯২ বছরের খরা কাটাল কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিল্টন টেস্ট জেতার পাশাপাশি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। একইসঙ্গে টেস্টে দ্রুততম ৩২টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক নীল ব্র্যান্ড। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ২৪২ রান। এরপর প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ২৩৫ রান স্কোরবোর্ডে তোলে প্রোটিয়ারা। এরপর দায়িত্ব নিয়ে দলকে জেতান কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে উইল ইয়ংয়ের সঙ্গে কেন উইলিয়ামসনের ১৫২* রানের দুরন্ত পার্টনারশিপ ছিল দেখার মতো। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ করেছে নিউজিল্যান্ড।