Black Stain on Utensils: ঠাকুরের রুপো-কাঁসার বাসনে কালো ছোপ পড়েছে? এই উপায়ে মাত্র কয়েক মিনিটেই হবে ঝকঝকে - Bengali News | Easy tips to remove black stains from silver and copper utensils - 24 Ghanta Bangla News
Home

Black Stain on Utensils: ঠাকুরের রুপো-কাঁসার বাসনে কালো ছোপ পড়েছে? এই উপায়ে মাত্র কয়েক মিনিটেই হবে ঝকঝকে – Bengali News | Easy tips to remove black stains from silver and copper utensils

Spread the love

ঠাকুরঘরের রুপো এবং কাঁসার বাসন শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, পরিবারের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে থাকে। সামনেই দুর্গাপুজো। অনেকের বাড়িতেই পুজো হয়। এই সময় হিড়িক পড়ে ঠাকুরের রুপো বা কাঁসার বাসন নামানোর। এদিকে সমস্যা হল দীর্ঘদিনের অব্যবহারে কালো ছোপ পড়ে যায় বাসনে। সেই দাগ তোলা আপাতদৃষ্টিতে খুব কঠিন মনে হলেও, কিছু টিপস জানা থাকলে সেই সমস্যার সমাধান হতে পারে খুব সহজে। রইল বাসনের কালো ছোপ তোলার সহজ উপায়।

রুপোর বাসন পরিষ্কার করার উপায় –

টুথপেস্টের ব্যবহার – রুপোর বাসনের কালো দাগ তুলতে সাধারণ টুথপেস্ট দারুণ কাজ করে। সামান্য টুথপেস্ট নরম কাপড়ে নিয়ে পুরো বাসনে মাখিয়ে হালকা ঘষে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে চকচকে হয়ে উঠবে।

বেকিং সোডা ও অ্যালুমিনিয়াম ফয়েল – একটি বড় পাত্রে গরম জল নিন, তার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো রাখুন। এরপর এক টেবিলচামচ বেকিং সোডা ও সামান্য লবণ মিশিয়ে দিন। এখন রুপোর বাসনগুলো সেই জলে ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর তুললেই দেখবেন কালচে দাগ অনেকটাই উঠে গেছে। পরে ভালো করে মুছে শুকিয়ে নিন।

লেবু ও লবণ – লেবুর অম্লীয় গুণ রুপোর কালো দাগ তুলতে কার্যকর। একটি লেবু কেটে লবণ ছড়িয়ে দিয়ে বাসনের উপর ঘষুন। কয়েক মিনিট পর ধুয়ে শুকিয়ে নিলেই বাসন ঝকঝক করবে।

কাঁসার বাসন পরিষ্কার করার উপায় –

তেঁতুল ও লবণ – কাঁসার বাসন পরিষ্কারে তেঁতুল অসাধারণ কাজ করে। এক মুঠো তেঁতুল ভিজিয়ে লবণের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার তা দিয়ে বাসন ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন কাঁসা আগের মতো উজ্জ্বল হয়ে গেছে।

ভাতের মাড় – ভাতের মাড় শুধু স্বাস্থ্যকর নয়, কাঁসা পরিষ্কার করার প্রাচীন উপায়ও। বাসন কয়েক মিনিট ভাতের মাড়ে ভিজিয়ে রেখে পরে ধুয়ে ফেললে কালচে দাগ মিলিয়ে যায়।

ময়দা ও লেবুর রস – এক চামচ ময়দার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে কাঁসার বাসন ঘষলে দ্রুত দাগ উঠে যায় এবং বাসন উজ্জ্বল দেখায়।

মনে রাখবেন, বাসন পরিষ্কারের পর সবসময় শুকনো কাপড়ে মুছে রাখুন। ভেজা থাকলে আবার দাগ ধরতে পারে। নিয়মিত ব্যবহৃত বাসন প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করলে তাতে কালচে দাগ জমতে দেরি হয়। বাসন ব্যবহার না করলে খবরের কাগজ বা নরম কাপড়ে মুড়ে রাখলে বাতাসের সংস্পর্শ কম হবে, ফলে দীর্ঘদিন ঝকঝকে থাকবে। বাজারে পাওয়া যায় বিশেষ silver polish বা brass polish— চাইলে তা ব্যবহার করেও দ্রুত চমক ফেরানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *