আটা নয়, এবার ট্রাই করুন কাজু বাদামের রুটি, রইল রেসিপি – Bengali News | Try this roti recipe at your home
মা-ঠাকুমার রান্নাঘরে রয়েছে এমন সব পদ, যা কিনা তাক লাগানোর মতো। নিজে হাতে যদি বাড়িতে রান্না করেন, তাহলে বাড়ির লোকদের হামেশাই সারপ্রাইজ দিতে পারবেন। এই যেমন, কাজুবাদামের রুটি। আটার রুটি তো প্রচুর খেয়েছেন। এটা একবার ট্রাই করে দেখতেই পারেন।
যা যা লাগবে–
কাজুবাদাম টুকরো ১০০ গ্রাম, ময়দা ৩০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, দুধ ১৫০ এম এল, গুড় ১০০ গ্রাম, ডিম ২টি (ফ্যাটানো), মাখন ২৫ গ্রাম, দারচিনি গুঁড়ো ১০০ গ্রাম, নুন পরিমাণমতো, খেজুর ১০০ গ্রাম।
এভাবে তৈরি করুন–
প্রথমে চিনি, মাখন, কাজুবাদাম ও দারচিনি একসঙ্গে মেশান। গুড়, দুধ ও ফ্যাটানো ডিম অন্যপাত্রে মিশিয়ে নিন। একটি পাত্রে ময়দা ঢেলে নিয়ে এর মধ্যে মাখন দিন। এর মধ্যে গুড়, দুধ, ডিমের মিশ্রণ ও খেজুর দিন। কেকের ডাইসে অর্ধেকটা কেকের মিশ্রণ ঢালুন। এর ওপরে অন্য মিশ্রণটি দিন। একঘণ্টা ধরে বেক করুন। বেক হলে ৫ মিনিট পর কেকটি বের করুন এবং ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন।