S Jaishankar on Trump Tariff: ট্রাম্পের জরিমানা-যুক্তি শুনে ‘হতবাক’ জয়শঙ্কর, মস্কোর বৈঠকে আর কী বললেন বিদেশমন্ত্রী? – Bengali News | Perplexed by U.S. Tariffs on Russian Oil Trade, Jaishankar Challenges Logic Amid Rising Energy Tensions
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভImage Credit source: PTI
নয়াদিল্লি: ওয়াশিংটনের যুক্তি শুনে ‘হতবাক’ নয়াদিল্লি। মস্কোতে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানেই তাঁর মুখে শোনা গেল এই কথা। কিন্তু ওয়াশিংটনের কোন কথা মস্কোর মাটিতে টেনে আনতে হল জয়শঙ্করকে?
পূর্বপরিকল্পনা মতোই বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আর স্বাভাবিক নিয়মেই বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক করে তাঁরা। সেখানে জয়শঙ্করকে রুশ ভাষায় ট্রাম্পের জরিমানা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
যার পাল্টা জয়শঙ্কর বলেন, “আমি কোনও ব্যক্তিকে নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন তার উত্তর দিতে পারি। বিশ্বে আমরা রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা নই। আমাদের থেকেও বেশি পরিমাণ তেল কেনে চিন। একই ভাবে গোটা বিশ্বে রাশিয়ার থেকে গ্যাস কেনার নিরিখে শীর্ষে ভারত নয়, রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।”
Moscow | During a press briefing, External Affairs Minister Dr S Jaishankar says, “…We are not the biggest purchasers of Russian oil, that is China. We are not the biggest purchasers of LNG, that is the European Union. We are not the country which has the biggest trade surge… pic.twitter.com/pbH06HtTwK
— ANI (@ANI) August 21, 2025
তাঁর সংযোজন, “আমরা এমন একটা দেশ, যাদের বছর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব জ্বালানি ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতে রুশ তেল কেনার পরামর্শ দিয়েছে। তবে আমরা কিন্তু আমেরিকার থেকেও তেল কিনেছি, যার পরিমাণ সময়ের সঙ্গে আবার অনেকটাই বেড়েছে। কিন্তু তারপরেও এমন যুক্তি শুনে আমরা কার্যত হতবাক।”
ভারতের উপর ট্রাম্পের এই বাড়তি ২৫ শতাংশ ‘রুশ জরিমানা’কে ভুল সিদ্ধান্ত বলেই দাগিয়েছেন বহু অর্থনীতিবিদ। কারণ, আমেরিকা যত চাপ তৈরির চেষ্টা করবে, ভারতের সঙ্গে রাশিয়া ও চিনের সম্পর্ক ততই ভাল হবে। কেউ কেউ বলছেন, তেমনটাই হচ্ছে। জয়শঙ্করের মস্কো সফর, মোদীর চিন সফর এবং চিনা বিদেশমন্ত্রী ভারত সফর। প্রত্যেকটি ঘটনাই এই আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
