Madhyamgram Blast: প্রেমিকা সম্পর্ক থেকে বেরিয়ে আসাতেই অবসাদে কি আত্মঘাতী নাকি ভয় দেখানোর পরিকল্পনা? সচ্চিদানন্দের 'প্ল্যান' নিয়ে ধন্দে STF - Bengali News | Madhyamgram blast: Was he suicidal due to depression after leaving his girlfriend or was it a plan to intimidate her? STF probes Sachchidananda's 'plan' - 24 Ghanta Bangla News
Home

Madhyamgram Blast: প্রেমিকা সম্পর্ক থেকে বেরিয়ে আসাতেই অবসাদে কি আত্মঘাতী নাকি ভয় দেখানোর পরিকল্পনা? সচ্চিদানন্দের ‘প্ল্যান’ নিয়ে ধন্দে STF – Bengali News | Madhyamgram blast: Was he suicidal due to depression after leaving his girlfriend or was it a plan to intimidate her? STF probes Sachchidananda’s ‘plan’

Spread the love

মধ্যমগ্রামে IED বিস্ফোরণImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে IED বিস্ফোরণকাণ্ডে আগেই উঠে এসেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব! কিন্তু আদৌ প্রেমিকা সম্পর্ক না রাখতে চাওয়ায় অবসাদে আত্মঘাতী নাকি ভয় দেখানোর ছকে আইইডি নিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ? সেটাই এখন ভাবাচ্ছে এসটিএফ-কে।

তদন্তকারীরা বলছেন, সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ বলছে, সচ্চিদানন্দ বোমাটি নিজের কোলের উপরে রেখেছিলেন। শরীরের সঙ্গে বিস্ফোরক জড়িয়ে রাখলে, তা ফাটলে, তার অভিঘাত যেমন হতে পারে সচ্ছিদানন্দর দেহের তেমনই অবস্থা ছিল।

আবার এমনটাও হতে পারে, কোলে রেখে বোমা বানাতে গিয়েছিলেন সচ্চিদানন্দ। আর সামান্য ভুলেই বিস্ফোরণ। তদন্তে এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রাথমিক তদন্তে STF জানতে পেরেছে, লোহার পাইপের মধ্যে বিস্ফোরক ভরে তৈরি করা হয়েছিল। ময়নাতদন্তে সচ্চিদানন্দর পায়ে সেই পাইপের টুকরো মিলেছে।

তদন্তকারীরা ইতিমধ্যেই সচ্চিদানন্দের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করেছেন।  জেরায় জানা গিয়েছে, সচ্চিদানন্দের সঙ্গে সম্পর্কের বিষয় ওই মহিলার  স্বামী জেনে ফেলেছিলেন।  তারপর থেকেই সচ্চিদানন্দের সঙ্গে সম্পর্কের অবনতি। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওই মহিলা। সচ্চিদানন্দের পরিবারকেও সেকথা জানিয়ে রাখা হয়েছিল। যার জেরে অবসাদে ভুগছিলেন তিনি। সম্পর্ক টিকিয়ে রাখতেই মধ্যমগ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন সচ্চিদানন্দ। বাড়িতে বলে এসেছিলেন বেনারসে তীর্থ করতে যাচ্ছেন।

সচ্চিদানন্দ ১৬ অগষ্ট ট্রেনে করে মধ্যমগ্রাম আসেন। তারপর তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু প্রেমিকা দেখা করতে না চাওয়ায় মধ্যমগ্রামেই ঘোরাঘুরি করেন। উড়ালপুলের নীচেই রাত কাটান। সঙ্গে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগে বোমা আগেই রাখা ছিল, নাকি উড়ালপুলের নীচে তিনিই তৈরি করছিলেন আইডি, তা স্পষ্ট নয়। ঠিক যে জায়গায় বিস্ফোরণ হয়, সেই জায়গায় কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। তাই সঠিক ঘটনা ক্যামেরায় ধরা পড়েনি। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *