Rain Forecast: ফের পুরোদমে সক্রিয় বর্ষা! চারদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলা কেমন থাকবে জেনে নিন - Bengali News | Monsoon is in full swing again! Heavy rain forecast for four days, know what your district will be like - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast: ফের পুরোদমে সক্রিয় বর্ষা! চারদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলা কেমন থাকবে জেনে নিন – Bengali News | Monsoon is in full swing again! Heavy rain forecast for four days, know what your district will be like

Spread the love

কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

কলকাতা: দক্ষিণবঙ্গের উপর ফের সক্রিয় বর্ষা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বাংলার একাধিক জেলায়। শুক্র ও শনিবার বেশি বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। 

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সরছে, তাই বাড়ছে বৃষ্টি। এমনটাই বলছে মৌসম ভবন। এদিকে কিছুদিন আগেই পরপর নিম্নচাপ, লাগাতার বৃষ্টিতে বন্যার ছবি দেখা গিয়েছে ঘাটালে। জলে ঢুবে স্বাস্থ্য বেহাল হয়েছিল খানাকুলের। এবার নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি যে আরও ঘোরাল হবে তা বলার অপেক্ষা রাখে না। নিচু এলাকা নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা। 

কলকাতায় দিনভর মেঘলা আকাশেরই দেখা মিলবে। তবে দক্ষিণবঙ্গে পূর্ব দিকে নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ এর আশেপাশে থাকবে। 

আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় 

বৃহস্পতিবার

পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার

শুক্রবার

পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি

শনিবার

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ, দক্ষিণ দিনাজপুর

রবিবার

বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর

বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দু এক জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওড়া বইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েকদিন। বুধবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *