Bhangar: মেদিনীপুরের পর ভাঙড়! ফুটবল মাঠে তৃণমূল নেতার ‘দাদাগিরি’, শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ - Bengali News | Trinamool leader accused of brutally beating teacher at Bhangare football field - 24 Ghanta Bangla News
Home

Bhangar: মেদিনীপুরের পর ভাঙড়! ফুটবল মাঠে তৃণমূল নেতার ‘দাদাগিরি’, শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ – Bengali News | Trinamool leader accused of brutally beating teacher at Bhangare football field

Spread the love

থানায় ছুটলেন ছাত্ররা Image Credit source: TV 9 Bangla

ভাঙড়: মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারির পেটে সজোরে লাথি মারার ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজনৈতিক মহল। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাইপোকে। এবার ভাঙড়ে যেন দেখা গেল একই ছবি। খেলা দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষককে এলোপাথাড়ি কিল চড়-ঘুসিতে আক্রান্ত শিক্ষক। ঘটনাকে ঘিরে শোরগোল গোটা ভাঙড়ে। অভিযুক্ত খয়রুল ইসলাম আবার আবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তিনি আবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। 

ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। থানার সামনে বসে পড়েন ছাত্ররা। শনিবার খেলা হবে দিবস উপলক্ষে ভাঙড় ২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃ স্কুল ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে। এই খেলা শুরুর সময় উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ‍্যোপাধ‍্যায় থেকে বিধায়ক শওকত-সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। 

ফাইনালে ওঠে ভগবানপুর হাইস্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। খেলা চলতে চলতেই আচমকা শুরু হয়ে যায় বচসা। মাঠের বাইরে শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেখানেই তিনি বলছেন, মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাইস্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগত আমাদের উপরে চড়াও হয়। মারধর করে। এর পাশাপাশি আরও তিন শিক্ষককে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পড়ুয়াদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। যদিও পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ খয়রুলের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *