Purulia: ওষুধ চাইতে যেতেই...., স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বড় অভিযোগ মহিলার - Bengali News | One person accused to harassed a boy in Purulia - 24 Ghanta Bangla News
Home

Purulia: ওষুধ চাইতে যেতেই…., স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বড় অভিযোগ মহিলার – Bengali News | One person accused to harassed a boy in Purulia

পুরুলিয়া মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

পুরুলিয়া: রোগীকে ওষুধ দেবেন বলেছিলেন। সেই মতো স্বাস্থকর্মীর কাছে গিয়েছিলেন মহিলা রোগী। তবে তখনই উঠল ভয়ঙ্কর অভিযোগ। ওই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় এক স্বাস্থ্য কর্মীকে গ্রেফতার করেছে বান্দোয়ান থানার পুলিশ। রবিবার তাঁকে জেলা আদালতে তোলা হয়।

অভিযোগ, পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার এক মহিলা গত ১৪ তারিখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ সেখানেই এই মহিলাকে শ্লীলতাহানি করে এনআরসি বিভাগের স্বাস্থ্য কর্মী এনাউল হক। তাকে ওষুধ দেওয়ার নাম করে অফিসে ডেকে পাঠায় এই স্বাস্থ্য কর্মী। সেখানেও, শরীরের একাধিক জায়গায় হাত দেয় বলে অভিযোগ।

এমনকী, তাকে বিয়ের প্রস্তাবও দেয় অভিযুক্ত। তারপরেই বাড়ি ফিরে মহিলা সব ঘটনা জানালে গতকাল বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করে অন্যান্য পুলিশ। অভিযুক্তকে তোলা হয় জেলা আদালতে।

অভিযোগকারিনী বলেন, “আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি পায়খানার ওষুধ খুঁজছিলাম। সেই সময় আমায় রুমে ডাকেন। তখন আমায় রুমে ডাকল। তারপর খারাপ ব্যবহার করল আমার সঙ্গে। স্বাধীনতা দিবসের দিনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। উনি বলেছিলেন সেই সময় যে টেনশন করো না। আমি বারবার বললাম আমার স্বামী আছে। তাও আমায় ছাড়ল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *