Bolpur Hospital: গলা পেঁচিয়ে ধরে ‘মার’ হাসপাতালের সিকিউরিটি গার্ডের, তুমুল উত্তেজনা বোলপুরে – Bengali News | Allegation of attack on security guard of bolpur hospital against Toto driver
সিসিটিভি-তে ধরা পড়ে সেই দৃশ্যImage Credit source: TV9 Bangla
বোলপুর: বোলপুর হাসপাতালের সামনে তুমুল উত্তেজনা। সাত সকালে ছুটল পুলিশ। উত্তেজনা ছড়াল উপস্থিত রোগীদের পরিবারের মধ্যেও। হাসপাতালের সামনে রীতিমতো মারধরের ঘটনা। সিসিটিভি-তেও ধরা পড়ল সেই ছবি। টোটো চালক ও রোগীর আত্মীয়দের সঙ্গে নিরাপত্তারক্ষীর মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য সামনে আসেনি। অভিযোগ, নিরাপত্তারক্ষীরা মারধর করেছেন রোগীর আত্মীয়দের।
বুধবার সকালের ঘটনা। এক টোটো চালক এক রোগীকে নিয়ে বোলপুর হাসপাতালে যাচ্ছিলেন। তিনি হাসপাতালের সামনে টোটো দাঁড় করানোর পরই এক নিরাপত্তা রক্ষী ছুটে যান বলে অভিযোগ। টোটো কেন দাঁড় করানো হয়েছে, এই নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে রোগীর এক আত্মীয় ও ওই টোটো চালককে মারধর করা হয়েছে বলেই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সবাই থামাতে ছুটে যান। তারপরও চলে মারধর।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে সেখানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ছে সেই ছবি। যদিও নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে।
টোটো চালক জানান, তিনি টোটো দাঁড় করানোর পরই গাড়ি সরিয়ে রাখতে বলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। মারার জন্য তেড়ে আসে। সবাইকে ডেকে নিয়ে আসে। তাঁর দাবি, মারা হবে কেন।