India on Asim Munir Remarks: 'পরিণতি ভয়ঙ্কর হবে...', পাকিস্তানকে সমঝে চলার হুঁশিয়ারি ভারতের - Bengali News | India Again Slams on Pakistan Top Army Individual Over His Nuclear Threats - 24 Ghanta Bangla News
Home

India on Asim Munir Remarks: ‘পরিণতি ভয়ঙ্কর হবে…’, পাকিস্তানকে সমঝে চলার হুঁশিয়ারি ভারতের – Bengali News | India Again Slams on Pakistan Top Army Individual Over His Nuclear Threats

Spread the love

নয়াদিল্লি: পাক সেনাপ্রধানের দিকে আবার তোপ দাগল ভারত। “নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারত-বিরোধী উস্কানি দিচ্ছেন” বলে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলল নয়াদিল্লির সাউথ ব্লক।

বৃহস্পতিবার দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের তরফ থেকে আমরা বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এবং ঘৃণাভাষণ দেখতে পাচ্ছি। নিজেদের ব্যর্থতা ঢেকে ভারত-বিরোধী উস্কানি ছড়াতেই এটাই ওদের বরাবরে মডাস অপারেন্ডি বা কৌশল।”

এরপরেই পাকিস্তানকে সমঝে চলার বার্তা দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আগেও দেখিয়েছি, আবারও বলে রাখছি। যে কোনও দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।” ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানকে অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েই এই হুমকি দিয়েছে নয়াদিল্লি।

কিন্তু মৌখিক বোমা চালাচালি আবার কবে শুরু হল? গোটা ঘটনার সূত্রপাত পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মার্কিন সফরের মধ্যে দিয়ে। সেখানে উচ্চ পর্যায়ের সেনা আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর পায়ে যেন বাড়তি জমি পেয়ে যান তিনি। তার মধ্যে আবার এটা ছিল প্রায় দু’মাসের ব্যবধানে মুনিরের দ্বিতীয় সফর। সুতরাং, বুক যে ‘গর্বে ফুলবে’ তাতে কোনও সন্দেহই নেই।

বিতর্ক যাওয়ায় নয় বরং মন্তব্যে। দ্বিতীয়বারের সফরে গিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন আসিম মুনির। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নৈশভোজের অনুষ্ঠানে সেরে ইঙ্গিতে ভারতের বিরুদ্ধে পরমাণু হুঁশিয়ারি দিতে শোনা যায় পাক ফিল্ড মার্শালকে। তাঁর কথায়, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা শেষ হয়ে যাওয়ার পথে। তা হলে আমরা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।” এরপরেই ভারতের সিন্ধু চুক্তি স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, “ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করছি। বাঁধ তৈরি হলে দশটা মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেব। ওটা ওদের পৈতৃক সম্পত্তি নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *