Shah Rukh Khan: এ কেমন প্রেম? ম্যাচ শেষে গড়াগড়ি KKR-এর পতাকা, দেখা মাত্রই শাহরুখ... - Bengali News | Shah Rukh Khan Picks up KKR Flags After IPL 2024 Match against LSG, watch video - 24 Ghanta Bangla News
Home

Shah Rukh Khan: এ কেমন প্রেম? ম্যাচ শেষে গড়াগড়ি KKR-এর পতাকা, দেখা মাত্রই শাহরুখ… – Bengali News | Shah Rukh Khan Picks up KKR Flags After IPL 2024 Match against LSG, watch video

Shah Rukh Khan: এ কেমন প্রেম? ম্যাচ শেষে গড়াগড়ি KKR-এর পতাকা, দেখা মাত্রই শাহরুখ…Image Credit source: BCCI

কলকাতা: নববর্ষে জয়ে ফিরেছে কেকেআর (KKR)। শুধু জয় বললে একটু কম বলা হয়। বরং বলা ভালো, পয়লা বৈশাখ ক্রিকেটের নন্দনকাননে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন নাইটরা। কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলের (IPL) ম্যাচে ৮ উইকেটে হারিয়েছেন শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্করা। নাইটদের সমর্থন করতে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নাইট মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। রবি-বিকেলে তাঁকে ইডেনের গ্যালারিতে দ্যুতি ছড়াতে দেখা গিয়েছিল। আর ম্যাচ শেষ হতেই গ্যালারিতে কেকেআরের পতাকা দেখে তিনি যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দলের সমর্থনে পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারে ছয়লাপ হয় প্রতি স্টেডিয়াম। ইডেনেও রবিবারের ম্যাচে একই ছবি দেখা গিয়েছিল। কেকেআরের সমর্থকদের হাতে হাতে দেখা গিয়েছিল পতাকা। কিন্তু ম্যাচ শেষ হতেই অনেকে স্টেডিয়ামেই সেই পতাকা ফেলে রেখে চলে যান। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিং খানের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে কেকেআর-লখনউ ম্যাচের শেষে তিনি গ্যালারির বিভিন্ন জায়গায় পড়ে থাকা কেকেআরের পতাকা তুলে তুলে রাখছেন। নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে শাহরুখ খানের এই কাজ।

কেকেআরের ম্যাচ আর গ্যালারিতে কিং খানের দর্শন। নাইটপ্রেমীদের জন্য পয়লা বৈশাখ জমে ক্ষীর হয়েছে। আর কেকেআর জেতায়, শাহরুখ খানও চওড়া হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছেন। কেকেআরের সবকিছুই শাহরুখ খানের হৃদয়ের খুব কাছের। যে কারণে কেকেআরের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখে তা তিনি সেখান থেকে তুলে বুকে আগলে রাখেন। ম্যাচের শেষে দেখা যায় শাহরুখ খান তাঁর ছেলে আব্রামকে নিয়ে মাঠ প্রদর্শন করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *