এক টুকরো চারকোলেই ত্বকে ফিরবে জেল্লা! কীভাবে মাখবেন? জেনে নিন সহজ উপায় - Bengali News | Try this tips for skin care with charcoal - 24 Ghanta Bangla News
Home

এক টুকরো চারকোলেই ত্বকে ফিরবে জেল্লা! কীভাবে মাখবেন? জেনে নিন সহজ উপায় – Bengali News | Try this tips for skin care with charcoal

Spread the love

আজকাল বাজারে চারকোলের তৈরি ফেসওয়াশ, ক্রিম, সাবান, ফেসপ্যাক পাওয়া যায়। যা কিনা চটজলদি ত্বক ঝকঝকে করতে দারুণ কাজ করে। তবে সঠিক উপায়ে চারকোল ব্যবহার না করলে, হিতে-বিপরীতে হতে পারে।

মহিলাদের জন্য টিপস—

সব মহিলারাই কম বেশি রূপচর্চা করে থাকেন। নানারকম ক্রিম মাখেন, ব্যবহার করেন ফেসপ্যাকও। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, একাধিক ক্রিম ব্যবহার করা মোটেই ঠিক নয় ত্বকের জন্য। এতে ত্বক বুড়িয়ে যায় তাড়াতাড়ি। এ ব্যাপারে চারকোল কিন্তু দারুণ কাজ দেয়। রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে চারকোল মিশ্রিত ক্রিম ব্যবহার করুন। দেখবেন বলিরেখা চটপট দূরে হবে। সপ্তাহে একবার চারকোল প্যাকও ব্যবহার করতে পারেন।

পুরুষদের জন্য টিপস—

বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের স্কিনের জন্য চারকোল খুবই ভাল। কারণ, সাধারণ মহিলাদের তুলনায় পুরুষরা নিজেদের ত্বকের খেয়াল কম রাখেন। কাঠকয়লা কিন্তু স্কিনের পুরনো জেল্লা ফেরাতে দারুণ কাজ করে। এ ব্য়াপারে ব্যবহার করতে পারেন চারকোল শেভিং ক্রিম, চারকোল ফেসওয়াস। সপ্তাহে একবার চারকোল ফেসপ্যাক ব্যবহার করলে স্কিন থাকবে একেবারে ঝকঝকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *