Yashasvi Jaiswal: সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতেই শেষ! সচিনের রেকর্ডও ভাঙলেন যশস্বী – Bengali News | Yashasvi Jaiswal slams 6th Test century, 4th vs England at The Oval
সিরিজের শেষ ম্যাচ। শুরুটা দুর্দান্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল। লিডসে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে সেটিই ছিল যশস্বীর প্রথম ইনিংস। আর তাতেই সেঞ্চুরি। ওভালে চলছে সিরিজের শেষ টেস্ট। কেরিয়ারে ইংল্যান্ডের মাটিতে আরও অনেক ম্যাচই খেলার সুযোগ পাবেন। এ বারের শেষটা দুর্দান্ত। সংক্ষিপ্ত কেরিয়ারে আরও একটা সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। তাঁর ইনিংসে ভর করে এখনই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। ওভালের যা ট্র্যাক রেকর্ড, তাতে অনেক এগিয়ে ভারত। পাশাপাশি সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙেছেন যশস্বী।
বিস্তারিত আসছে…