Suvendu Adhikari in Bidhan Sabha: বিধানসভায় সাসপেন্ড ৬ BJP বিধায়ক, শুভেন্দু বললেন, ‘আমি গর্বিত’ – Bengali News | Speaker Biman Banerjee suspends 6 BJP MLAs in Assembly
বিধানসভায় সাসপেন্ড ৬ BJP বিধায়কImage Credit source: Tv9 Bangla
কলকাতা: বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার নিয়ম ভাঙার অভিযোগে এই বিধানসভার অধিবেশন পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে কক্ষ। সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা। একই সঙ্গে আজ বিজেপি বিধায়করা ‘সঙ্গে আছি সন্দেশখালি’ লেখা একটি গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দেন শুভেন্দু সহ পদ্মবিধায়করা। এরপর হাউজের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার বলেন, “অধিবেশন কক্ষে কাগজ ছেড়া যায় না। আমি কিন্তু সাসপেন্ড করব। শুভেন্দুবাবু আপনি ওনাদেরকে নিষেধ করুন।”
একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বাইরে গিয়ে যা খুশি তাই করুন আপনারা।” অভিযোগ, স্পিকার সেই অনুরোধও শোনেননি বিজেপি বিধায়করা। এরপরই তাঁদের সাসপেন্ড করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত আসছে…