প্রেমিকের সঙ্গে এক ঘরে নায়িকা, হাতেনাতে ধরেই চিৎকার মণীষার – Bengali News | When manisha koirala lost her mind due to cheated in relationship
সাল ১৯৯৬, ‘অগ্নিসাক্ষী’ ছবির সেটে প্রথম দেখা হয় নানা পাটেকর ও মণীষা কৈরালার। সে সময় মণীষা ছিলেন বিবেক মুশ্রান নামক এক অভিনেতার প্রেমিকা। অন্যদিকে নানাও তখন বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না নানার। তিনি আলাদা থাকতেন। নানার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েন মণীষা। প্রথম দিকে খবরটা কেউ না জানলেও তা চাউর হতে বেশিদিন সময় লাগে না। একটা সময় নিজেরাও আর প্রেম লুকিয়ে রাখতেন না।
একসঙ্গে দেখা যেত নানা পার্টিতে। এমনকি প্রতিবেশীরাও মাঝেমধ্যেই নানাকে দেখতে পেতেন মণীষার বাড়ি। তবে হঠাৎই ঘটে যায় এক ঘটনা। ভেঙে যায় তাঁদের প্রেম। একবার এক ছবির শুটিং চলছিল। ওই ছবির হিরোইনের সঙ্গেই নানাকে এক ঘরে দেখে নিজেকে আর সামলাতে পারেননি মণীষা।
চিৎকার করে গালাগালি দিয়ে উঠেছিলেন নায়িকা। কে ছিলেন সেই অভিনেত্রী জানেন? তিনি আর কেউ নন, সে সময়কার জনপ্রিয় নায়িকা আয়েষা জুলকিয়া। নানার ঘরে তিনি কী করছেন? আয়েশার দিকে তাকিয়ে অশ্লীল ভাষায় প্রয়োগ করে ফেলেন মণীষা।নানাও পড়ে যান অপ্রস্তুতে। ফল স্বরূপ ভেঙে চুরমার হয়ে যায় তাঁদের প্রেম।