Bharatiya Mazdoor Sangha: শ্রমিক শ্রেণির কণ্ঠ বলীয়ান, ৭০ বছরে পা দিল ভারতীয় মজদুর সঙ্ঘ – Bengali News | Bharatiya Mazdoor Sangha 70th Concluding Function in Delhi, Mohan Bhagwat & Other RSS Leaders Attends
নয়া দিল্লি: দেশের শ্রমিক-মজদুর শ্রেণির কণ্ঠ মজবুত হচ্ছে আরও। ভারতীয় মজদুর সঙ্ঘ ৭০ বছরে পা দিল। ৭০ তম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। আজ নয়া দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের কেজি যাদব রেসলিং হলে অনুষ্ঠান হচ্ছে।
ভারতীয় মজদুর সঙ্ঘের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত থেকে শুরু করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। থাকবেন ভারতীয় মজদুর সঙ্ঘের সর্বভারতীয় প্রেসিডেন্ট হিরন্ময় পাণ্ডিয়া, জেনারেল সেক্রেটারি রবীন্দ্র হিমতেও।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের কার্যকর্তারা, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্যরা। এছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা, কর্মী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। ভারতীয় মজদুর সঙ্ঘের তরফে এই অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউটিউব, ফেসবুক, এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইট থেকে এই অনুষ্ঠান দেখা যাবে।
