Nadia: ঘুম থেকে তুলে চ্যালাকাঠ দিয়ে মেরে বন্ধুকে খুনের অভিযোগ ২ জনের বিরুদ্ধে - Bengali News | Nadia: One person was murder in nadia west bengal - 24 Ghanta Bangla News
Home

Nadia: ঘুম থেকে তুলে চ্যালাকাঠ দিয়ে মেরে বন্ধুকে খুনের অভিযোগ ২ জনের বিরুদ্ধে – Bengali News | Nadia: One person was murder in nadia west bengal

নদিয়া: মদের আসরে বচসা হয়েছিল। সেই বচসায় জের। বন্ধুকে ঘুম থেকে তুলে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, মদ্যপানকে কেন্দ্র করে মদের আসরে অশান্তি বলে অভিযোগ স্থানীয়দের। সেই মদের আসরের অশান্তির জেরেই দেবাশীস মণ্ডল নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর কাঠের চ্যালা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম তুহিন ও গণেশ। মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলে মৃত-র স্ত্রীর অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এখনো অধরা একজন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তুহিনের বাবা বলেন, “ওরা একসঙ্গে অনেকে মিলে মদ খেতে গিয়েছিল। কিছু একটা নিয়ে ঝামেলা হয়। তারপর দেবাশীস ফিরে আসে। এখন শুনছি আমার ছেলে ওকে কাঠ দিয়ে মেরেছে। পুলিশ নিয়ে গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *