CBI: ২৯ জুলাই আনতে হবে সব নথি! সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ‘ভুল শোধরানোর’ শেষ সুযোগ বিচারকের – Bengali News | All documents must be brought by July 29, Judge gives CBI investigating officer last chance to ‘correct’ mistake
কলকাতা: বারবার ভুল। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভুল শোধরানোর শেষ সুযোগ দিলেন বিচারক। তদন্তকারী অফিসার যদি এরকম ভুল আবার করেন তাহলে আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, সাফ কথা বিচারক সুজিত কুমার ঝাঁর।
আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার সঙ্গীদের বিরুদ্ধে চার্জ গঠনের পর এদিন মঙ্গলবার থেকে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই স্থগিতাদেশ চায় সিবিআই। তাদের দাবি, এই অভিযোগের মূল অভিযোগ পত্র এখনও পর্যন্ত আলিপুর সিবিআই আদালতে আসেনি। রয়েছে অন্য আদালতে।
বিচারকের ক্ষোভের কারণ, এই মামলায় দীর্ঘ সওয়াল-জবাবের পর চার্জ গঠন হয়েছে। কবে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে তা স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে। সব আদেশ থাকার পরেও মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি আদালতে কাছে না থাকা তদন্তকারী অফিসারের গাফিলতি। বিচারকের নির্দেশ আগামী ২৯ জুলাই দুপুর ১টায় সব নথি নিয়ে আদালাতে হাজির থাকতে হবে সিবিআইকে। এখন দেখার শেষ পর্যন্ত সিবিআই কী করে!