Anup Maji: ‘দুবাইতেই থাকুন…’, কয়লা পাচারের কিংপিন লালার আগাম জামিনের আর্জিতে কেন এমন বলল সুুপ্রিম কোর্ট? – Bengali News | Anup maji Anup Maji’s anticipatory bail plea in Supreme Court
কয়লা পাচারের কিংপিন অনুপ মাঝিImage Credit source: TV9 Bangla
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা কয়লা পাচারের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালা। শীর্ষ আদালতে খারিজ আগাম জামিনের আর্জি। এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন লালা। সেখান থেকেই সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি দেশে ফিরতে চান।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে সলিসেটর জেনারেল তুষার মেহেতা স্পষ্টভাবে জানান, “ওর নিজের আসার দরকার নেই। ওকে টেনে আনা হবে। এই রক্ষাকবচের কোনও দরকার নেই।” এরপরই সুপ্রিম কোর্টের বেঞ্চের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “এত বছর আনতে পারেননি, এক সপ্তাহে কী হবে? দুবাইতেই থাকুন।” শুনানি ফের ১০ সেপ্টেম্বর।
কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত তিনি। এর আগে বেশ কয়েকবার তাঁকে তলব করা হলেও, হাজিরা এড়িয়ে গিয়েছেন লালা। অবশেষে সুপ্রিম কোর্টের আদেশনামাকে ঢাল করে কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন লালা। খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই কাজে তাঁকে সাহায্য করেছে ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ, রেলের একাংশের কর্মীরা।
গত বছর দীর্ঘদিন লালা ‘পলাতক’ ছিলেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই। আত্মগোপন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা। ইতিমধ্যেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই।
