DC vs LSG IPL Match Result: ‘বাঘ’ হয়ে উঠলেন আশুতোষ শর্মা, ঋষভের ভুলে হার লখনউয়ের! – Bengali News | Delhi Capitals vs Lucknow Super Giants IPL Match Result 2025 Know Who Won DC vs LSG IPL Match on 24th March Highlights In Bengali
অবিশ্বাস্য বললেও কম। আশুতোষ শর্মা ব্যাটিং করলেন নাকি কোনও হাইলাইটস দেখানো হল! যেখানে সকলেই আশা ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে দিল্লির জয়। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল। ক্রিজে শেষ উইকেট জুটি। বোলিংয়ে শাহবাজ আহমেদ। মোহিত শর্মা স্ট্রাইকে। ঋষভ পন্থ স্টাম্পিং মিস করেন। লেগ বিফোরের আবেদন করলেও অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী তা দেননি। ঋষভ পন্থ রিভিউ নেন। বল ট্র্যাকিংয়ে উইকেট মিসিং দেখাতেই ফের রুদ্ধশ্বাস পরিস্থিতি। ৫ বলে চাই ৬। আশুতোষকে স্ট্রাইক দেওয়াই টার্গেট ছিল মোহিত শর্মার। দ্বিতীয় ডেলিভারিতে তা নেন মোহিত। আয়ুষ বাদোনি বল ধরতে পারলে রান আউটের সুযোগ ছিল। আশুতোষ স্ট্রাইকে আসতেই দিল্লি শিবির অ্যাডাভান্টেজে। তৃতীয় ডেলিভারিতে ছয় মেরে জয়। আশুতোষ শর্মার কাছেই হার লখনউ সুপার জায়ান্টসের।
বিস্তারিত আসছে…