Jagdeep Dhankhar: ধনখড় ইস্তফায় উত্তাল সংসদ, বিকাশরঞ্জন বললেন, 'RSS-র পরামর্শেই করেছেন' - Bengali News | Parliament Both Houses Adjourned Till 2 pm Amid Opposition Protest - 24 Ghanta Bangla News
Home

Jagdeep Dhankhar: ধনখড় ইস্তফায় উত্তাল সংসদ, বিকাশরঞ্জন বললেন, ‘RSS-র পরামর্শেই করেছেন’ – Bengali News | Parliament Both Houses Adjourned Till 2 pm Amid Opposition Protest

Spread the love

বাঁদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ডানদিকে জগদীপ ধনখড় Image Credit source: PTI

নয়াদিল্লি: হঠাৎ কেন ইস্তফা? আপাতত দেশের রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নটাই। একটা মানুষ তিনি সারাদিন কাজ করলেন। কিন্তু সন্ধ্যা হতেই হঠাৎ করে শারীরিক অসুস্থতার ইস্যু তুলে ইস্তফা জমা দিলেন। গোটা ব্যাপারটা বিরোধীদের চোখে ‘অস্বাভাবিক’ ঠেকেছে। যার প্রভাব পড়েছে সংসদেও।

মঙ্গলবার দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে সংসদের দুই কক্ষই। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়েই প্রশ্ন তোলে বিরোধী শিবিরের সাংসদরা। আর সেই তর্ক-বিতর্কের কারণে ক্ষণিকের মধ্য়ে মুলতুবি করা হয় রাজ্যসভা।

অন্যদিকে লোকসভায় দেখা যায়, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বারংবার বিরোধীদের নিজ আসনে ফিরে যাওয়ার কথা বলছেন। কিন্তু ধনখড়-সহ আরও কয়েকটি ইস্যুতে অনড় থাকে তারা। সংসদ কক্ষেই আসন ছেড়ে, যুক্তি ছেড়ে নামে প্রতিবাদে। যার উত্তাল পরিস্থিতির মাঝে মুলতুবি করা হয় অধিবেশন।

কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর দাবি, ‘উনি তো বেশ লম্বা-চওড়া। ওনার আবার কি শারীরিক সমস্যা হল? আর যদি অসুস্থবোধ করেও থাকেন, এইমস রয়েছে। সেখানে চিকিৎসা করান। এটা আসলে সরকারি রোগ, যা বিজেপির মধ্যে ঘুরে বেড়ায়। এবার সেই রোগে উনিও আক্রান্ত।’ সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তিনি এককালে নিজে RSS-এর হয়ে ওকালতি করেছেন। অর্থাৎ তিনি RSS দ্বারাই পরিচালিত। হয়তো ওদের পরামর্শেই করেছেন। এর পিছনে রাজনীতি তো অবশ্যই রয়েছে। আর RSS-এর সঙ্গে একটা বিরোধীতা তো দেখা যাচ্ছেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *