Sandeshkhali: সন্দেশখালি থেকে উদ্ধার কোটি-কোটি নকল টাকা, নাম জড়াল এই মহিলার - Bengali News | One person arrested in sandeshkhali for recover fake note - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: সন্দেশখালি থেকে উদ্ধার কোটি-কোটি নকল টাকা, নাম জড়াল এই মহিলার – Bengali News | One person arrested in sandeshkhali for recover fake note

সন্দেশখালি: সন্দেশখালিতে সম্প্রতি দশ কোটি টাকা উদ্ধার হয়। সেই টাকা উদ্ধারের ঘটনার পর থেকেই হইচই পড়ে যায়। কোথা থেকে এল এত টাকা উঠছিল প্রশ্ন। সেই ঘটনারই এবার বড় আপডেট। জাল নোট উদ্ধারের ঘটনায় ধৃতদের কাছ থেকে এল বিস্ফোরক তথ্য।

বিগত কয়েকদিন আগে সন্দেশখালির ধামাখালির একটি বিলাসবহুল হোটেল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ছিল নকল। টাকা উদ্ধারের পাশাপাশি ধৃত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সন্দেশখালি থানার পুলিশ। ধৃত এই দুই ব্যক্তির কাছ থেকে উঠে আসে একজন মহিলার নাম।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম তিস্তা সেন (৪০)। তাঁর বাড়ি রাজারহাট এলাকায়।অভিযোগ, বড় বড় ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার লোন পাইয়ে দিতেন এই মহিলা। আর সেই লোনের আসল টাকার মধ্যে এই মহিলা নকল টাকা ঢুকিয়ে ব্যবসায়ীদের প্রতারণা করত। এর আগেও এই মহিলা গ্রেফতার হয়েছিল। তারপর সন্দেশখালি থানার পুলিশ তদন্ত নামে। বীরভূমের রামপুরহাট এলাকা থেকে তিস্তা সেন নামে ওই মহিলাকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ওই মহিলা রামপুরহাটে একটি গেস্ট হাউসে ছিল। সেখান থেকে ঝাড়খন্ডে পালানোর ছক করছিল। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল রাতে হাসনাবাদ থানায় নিয়ে আসা হয় তাঁকে। এরপর সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *