দিঘা গেট থেকে সরানো হবে বিশ্ব বাংলার লোগো। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ও মঙ্গলবার গভীর রাতে এই লোগো সরানোর কাজ চলবে। পর্যটক ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ওই দু’দিন রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।