বচ্চন পরিবারের চাপ! বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বর্য – Bengali News | When aishwarya rai bachchan had to took wedding decision fast for bachchan family
চর্চায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক। কিছুদিন আগেও শোনা গিয়েছিল তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ স্বাভাবিক ছিল না। এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখনই সামাজিক মাধ্যমে তখনই ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। ভিডিয়োটি ঐশ্বর্য রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি অকপটেই শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে তাঁর বাড়িতে হাজির হন গোটা বচ্চন পরিবার। তাঁর বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। ওই ভিডিয়ো দেখে এক মুহূর্তে আপনি হয়েই যেতে পারেন নস্টালজিক। একই সঙ্গে পুরনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও।
সাক্ষাৎকারে বিশ্বসুন্দরী বলেন, “আমি দক্ষিণ ভারতীয়, রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সে সময় শহরের বাইরে। বাবার আসতে একদিন সময় লাগবে। ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছে। আমি অভিষেককে ফোন করতেই ও বলল, “আমি কিচ্ছু জানি না”। আমি তো অবাক। ওহ মাই গড! এটাই ছিল আমার প্রতিক্রিয়া।” বাবার অপেক্ষা না করেই বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিল ঐশ্বর্যর। তিনি নিজেও পুরো ঘটনায় অবাক হয়ে যান! শুধু কি তাই? বাগদান হওয়ার পরেই ঐশ্বর্যকে নিজেদের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনেরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি তিনি।